প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৬ অক্টোবর, ২০২৬

নোবিপ্রবির সমাবর্তনের ফি কমানো ও অভিভাবকদের উপস্থিতি নিশ্চিতের দাবিতে স্মারকলিপি

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, নোবিপ্রবি :: নোবিপ্রবির (নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) তৃতীয় সমাবর্তনের ফি কমানো এবং অনুষ্ঠানে অভিভাবকদের উপস্থিতি নিশ্চিত করার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একাংশ।

সোমবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর কাছে নোবিপ্রবি ছাত্রদলের বিলুপ্ত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ থেকে এ স্মারকলিপি জমা দেওয়া হয়।

স্মারকলিপিতে তৃতীয় সমাবর্তনের ফি কমানোর পাশাপাশি সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবকদের উপস্থিতি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর