
উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ :: পারিবারিক বিরোধের জেরে কোম্পানীগঞ্জ থানায় শালিশ বৈঠক শেষে বের হয়ে যাওয়ার সময় থানার গেইটে দু’গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় কোম্পানীগঞ্জ থানা সাবেক কনস্টেবল রিজনসহ কমপক্ষে ৬জন আহত হয়েছে। পুলিশ তাৎক্ষনিক এঘটনায় জড়িত ৫ জনকে আটক করে।
সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টায় কোম্পানীগঞ্জ থানা গেইটে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলো, মোঃ আলা উদ্দিন সোহেল, ইমতিয়াজ চৌধুরী, মোঃ আজগর আলী, জাহিদুল ইসলাম সাব্বির ও মাইন উদ্দিন।
জানাযায়, মুছাপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের চর ছোটধলী এলাকার শুফ উল্যাহ ছেলে দুবাই প্রবাসী মো. আলা উদ্দিন সোহেলের সাথে কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লামছি প্রসাদ গ্রামের মাশরুপা আক্তার ফারজাহানা সাথে এক বছর আগে মোবাইল ফোনে বিবাহ হয়। সোহেল তিন মাস পূর্বে প্রবাস থেকে দেশে আসার পর পারিবারিক বিষয় নিয়ে বিরোধের সৃষ্টি হয়।
এঘটনায় থানায় অভিযোগ দিয়ে কোম্পানীগঞ্জ থানার এসআই জয়দাস গুপ্ত উভয় পক্ষতে নিয়ে সোমবার রাত ৮টায় শালিশ বৈঠক বসে। শালিশ বৈঠকে উভয় স্থানীয় ভাবে সমাধান করবে মর্মে বের হয়ে যাওয়ার সময় কোম্পাগঞ্জ থানা গেইটে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের সময় পুলিশ সদস্য রিজন বাধা দিলে তার ওপর হামলা করে হামলাকারীরা। এসময় কোম্পানীগঞ্জ থানার ওসি ও তদন্তসহ অন্যান্য পুলিশ সদস্যরা তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ৫জনকে আটক করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিবুর রহমান জানান, বিষয়টি দেখে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে ৫জনকে আটক করা হয়েছে। আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।
আপনার মতামত লিখুন :