প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৭ অক্টোবর, ২০২৬

গুজব ও অপপ্রচারে কান না দিয়ে সম্প্রীতি রক্ষার আহ্বান পুলিশ সুপারের

উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ : শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে কোনো ধরনের গুজব বা অপপ্রচারে কান না দিয়ে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন।

​মহাষষ্ঠীর দিনে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পরিদর্শনকালে তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় স্বেচ্ছাসেবক এবং ভক্তদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন ও সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে মণ্ডপগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করে পুলিশ সুপার বলেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে। কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টিকারী, গুজব বা অপপ্রচারে কান না দিয়ে পারস্পরিক ধর্মীয় সম্প্রীতি অটুট রাখার জন্য তিনি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
​
এ সময় তিনি মণ্ডপে নিয়োজিত পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক দলের সদস্যদের সতর্ক থেকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন। একই সাথে প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা নিশ্চিতকরণ, দর্শনার্থীদের সুশৃঙ্খল চলাচল এবং অগ্নিকাণ্ডসহ যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সেবামূলক সংস্থার সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখার তাগিদ দেন। যেকোনো প্রয়োজনে কালবিলম্ব না করে পুলিশকে অবহিত করার জন্যও তিনি আয়োজকদের প্রতি অনুরোধ জানান।

​পূজামণ্ডপ পরিদর্শনকালে জেলা পুলিশ ও কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পূজা উদযাপন পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর