প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৭ অক্টোবর, ২০২৬

দুর্গাপূজা উপলক্ষে রাজনের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের উপহার বিতরণ

উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ :: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোম্পানীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের জন্য উপহার বিতরণ করেছেন আসন্ন বসুরহাট পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী জাহিদুর রহমান রাজন। তাঁর পক্ষ থেকে পৌর এলাকার সনাতন ধর্মাবলম্বীদের হাতে তুলে দেওয়া হয়েছে বিশেষ শারদীয় উপহার।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জেলা কমিটির নির্বাহী আহ্বায়ক বাবু শ্যামল দাসের সভাপতিত্বেও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট  জেলার যুগ্ম আহ্বায়ক রানা ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা দলের উপদেষ্টা জোসনা আরা বেগম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বসুরহাট পৌরসভা যুবদলের সদস্যসচিব মাজহারুল হক তৌহিদ ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুদ্দিন হায়দার ।

এ সময় জাহিদুর রহমান রাজন বলেন, ধর্ম যার যার, রাস্ট্র সবার। শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে এবং সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জানাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সব সময় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং সমাজে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

পরে অতিথিবৃন্দ জাহিদুর রহমান রাজনের পক্ষ থেকে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। এ সময় স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর