
সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট : আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সুশাসন প্রতিষ্ঠা এবং তৃণমূল পর্যায়ে যোগ্য নেতৃত্ব নিশ্চিত করতে সৎ, জনপ্রিয় ও পরিচ্ছন্ন ভাবমূর্তির (ক্লিন ইমেজ) প্রার্থী মনোনয়ন দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন নোয়াখালী-৫ (কবিরহাট- কোম্পানিগঞ্জ)আসনের এমপি ফখরুল ইসলাম।
তিনি আরো বলেন স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে সৎ ও নিবেদিতপ্রাণ জনপ্রতিনিধি বাছাইয়ের কোনো বিকল্প নেই।
তাই আসন্ন ইউপি নির্বাচনে বিতর্কিত বা অনিয়মে জড়িত কাউকে প্রাধান্য না দিয়ে, যাদের জনগণের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে এবং সমাজে ‘ক্লিন ইমেজ’ রয়েছে, তাদেরকেই প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হবে।
স্থানীয় সরকার নির্বাচন একটি দেশের গণতান্ত্রিক কাঠামোর মূল ভিত্তি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যোগ্য ব্যক্তিরা নির্বাচিত হয়ে আসলে গ্রামের সাধারণ মানুষ এর সুফল পাবে এবং স্থানীয় উন্নয়ন হবে।
এসময়ে ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী দের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে নির্দেশ দেন।
মতবিনিময় সভায় কবিরহাট উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলাম।
সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সৌরভ হোসেন কামাল।
এসময়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল, কবিরহাট পৌর বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন সহ স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :