প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৮ অক্টোবর, ২০২৬

কোম্পানীগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও উপহার বিতরণ করলেন এমপি ফখরুল ইসলাম

উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ মুহাম্মদ ফখরুল ইসলাম। শনিবার রাতে তিনি যৌগিদিয়া শ্রীশ্রী জয় কালী বাড়ি মন্দির, যৌগিদিয়ার উত্তরে অবস্থিত শিবমন্দির ও সরকার দিঘী শান্তি কালী বাড়ির পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষের মধ্যে নগদ অর্থ, শাড়ি ও চাল বিতরণ করেন। তিনটি পূজামণ্ডপেই এসব উপহার বিতরণ করা হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, সংসদ সদস্যের সহধর্মিণী জোছনা আরা বেগম, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার, আবদুল হাই সেলিম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন এবং বসুরহাট পৌরসভার সাবেক মেয়র কামাল উদ্দিন চৌধুরী।

এ ছাড়া সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রত্যাশী আলহাজ আবদুস সাত্তার, আফতাব আহমেদ বাচ্চু, মাইন উদ্দিন মাসুম, গোলাম ছারওয়ার মিশুসহ সিরাজপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর