প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৯ অক্টোবর, ২০২৬

বেগমগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালী ও আলোচনা সভা

উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ :: বেগমগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেগমগঞ্জ উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম এর পরিচালনায় বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী পৌর বিএনপির আহবায়ক জহির উদ্দিন হারুন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ সাইদুর রহমান সহ আরো অনেকেই।

আলোচনা সভায় হাত ধোয়ার সঠিক নিয়ম ও ব্যক্তিগত পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, নিয়মিত সাবান দিয়ে সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে বিভিন্ন জীবাণুবাহিত রোগের ঝুঁকি কমানো সম্ভব। বিশেষ করে খাবার গ্রহণের আগে ও শৌচাগার ব্যবহারের পর হাত ধোয়ার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

কর্মসূচিতে হাত ধোয়ার ব্যবহারিক প্রদর্শনীর মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর