প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ২২ ডিসেম্বর, ২০২৩

সেনবাগ উপজেলা শিক্ষা অফিসারকে বিদায়ী সংবর্ধনা

উপজেলা প্রতিনিধি, সেনবাগ : সেনবাগ উপজেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) সাহাব উদ্দিন কে পদোন্নতি জনিত কারনে বদলি হওয়ায় বিদায়ী সংবর্ধনা দিয়েছে সেনবাগ উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার।

বৃহস্পতিবার সেনবাগ উপজেলা অডিটোরিয়ামে সহকারী উপজেলা শিক্ষা অফিসার হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবুল বাশারের সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ।

বিশেষ অতিথি ছিলেন সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো: আলী আজগর, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি এ এন এম শহীদ উল্যা, পশ্চিম ইয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উল্যাহ,উত্তর অর্জুনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম, ইটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন।

এ সময় উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য জনাব সাহাব উদ্দিন সেনবাগ উপজেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত হিসেবে কর্মরত ছিলেন, সম্প্রতি তাকে পদোন্নতি দিয়ে উপজেলা শিক্ষা অফিসার হিসেবে রাঙ্গামাটি জেলার জুড়াছড়ি উপজেলায় বদলী করা হয়।

আরও পড়ুন

  • সেনবাগ এর আরও খবর