• ঢাকা
  • মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ মে, ২০২৩
সর্বশেষ আপডেট : ১৮ মে, ২০২৩

হাতিয়ায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে দোয়া ও মিলাদ মাহফিল

তাজুল ইসলাম তছলিম, হাতিয়া প্রতিনিধি : সারাদেশের ন্যায় নোয়াখালীর হাতিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা পাঁচটায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে এ দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন হাতিয়া পৌরসভার মেয়র ও হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) কেএম ওবায়েদ উল্লাহ বিপ্লব, নোয়াখালী জেলা পরিষদের সদস্য ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন মুহিন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ আল আমিন,উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক জিন্নুর রহমান রাসেল, পৌরসভা সেচ্ছাসেবক লীগের সভাপতি আয়াত উল্ল্যাহ, পৌরসভা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আলতাফ হোসেন ,উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজেদ উদ্দিন সহ প্রমূখ। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন  হাতিয়া শহর উত্তর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান।

আরও পড়ুন

  • . এর আরও খবর