প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ৩ জানুয়ারি, ২০২৪

নোয়াখালী-৪ আসনের নৌকার প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ

উপজেলা প্রতিনিধি, সদর : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে নৌকার প্রার্থী একরামুল করিম চৌধুরীর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে অভিযোগের ফিরিস্তি ঝেরেছেন ট্রাক প্রতিকের স্বতন্ত্র প্রার্থী শিহাব উদ্দিন শাহিন। বুধবার (৩ জানুয়ারি) সকালে জেলা শহরের মাইজদীতে চেয়ারম্যান পার্কের নিজ বাসভবনে কর্মী সমর্থকদের ওপর হামলা, প্রচার প্রচারণায় বাধা, নির্বাচনী অফিস ভাংচুর, বহিরাগতদের অনুপ্রবেশ ও নৌকার প্রার্থীর বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে ট্রাক প্রতিকের এ স্বতন্ত্র প্রার্থী শিহাব উদ্দিন শাহিন বলেন, আমরা ও আমাদের নেতাকর্মীরা ঠিকমত নির্বাচনী প্রচার-প্রচারণা করতে পারছে না ।

বিভিন্ন স্থানে আমাদের নেতা কর্মীদের ওপর হামলা করে আহত করা হয়েছে। নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে। বেশ কয়েকজন সমর্থক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এখনো হাসপাতালে ভর্তি আছে। আমার সাথে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি অনবরত আচরণ বিধি লঙ্ঘন করছেন। তিনি অতিরিক্ত মাইক ব্যবহার করছেন, অতিরিক্ত অফিস ব্যবহার করছেন এবং অতিরিক্ত গাড়ি বহর ব্যবহার করছেন। এসব দেখেও যেনো কেউ দেখছে না।

তিনি আরও বলেন, নির্বাচনের আর কয়েকদিন বাকি। এখন নৌকা প্রতীকের লোকজন আমাদের কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। ভোট কেন্দ্রে যেতে নিষেধ করছে। আমাদের নেতা-কর্মীরা ভীত সন্ত্রস্ত। তারা সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি আমরা সুষ্ঠু নিরপেক্ষ ভোট চাই।
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আব্দুজ জাহের ও সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছের, সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহার উদ্দিন খেলনসহ জেলায় কর্মরত প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর