• ঢাকা
  • বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৫ জানুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৫ জানুয়ারি, ২০২৪

বেগমগঞ্জে কৃষি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : নোয়াখালী কৃষি প্রশিক্ষণ ইনিস্টিউটে কৃষি বিষয়ক বার্ষিক তদারক ও পর্যালোচনা বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে কৃষি প্রশিক্ষণ ইনিস্টিউটের অধ্যক্ষ মোঃ মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মো মাহবুবুল হক পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং-এর পরিচালক তাজুল ইসলাম পাটোয়ারী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মোঃ হামিদুর রহমান।

অনুষ্ঠানে কর্মকর্তারা প্রান্তিক পর্যায়ের কৃষক ও উদ্যোক্তাদের সমস্যার কথা শোনেন এবং উত্তরনের নানা দিক নিয়ে আলোচনা করেন।

এতে নোয়াখালী, ফেনী, লক্ষীপুরের সকল উপজেলার কৃষি অফিসার তাদের নিজস্ব কৃষি ও মাঠের ফসলের অবস্থান সম্পর্কে প্রদর্শনী তুলে ধরেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর