
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল হোসেন আরজুর চুমু খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
এক মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ওষুধ নিয়ে এক মহিলার হাতে দিচ্ছেন বসুরহাট পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল হোসেন আরজু। তারপর ওই মহিলাকে জোর করছেন ওষুধ খেতে। এসময় পাশে আরেকজন মহিলাকেও দেখা যায়। তারা অনেকক্ষণ নানা বিষয় নিয়ে কথা বলেন। শেষে বসুরহাট পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল হোসেন আরজু ওই বাসা থেকে ফেরার পথে ওই মহিলার ঠোঁটে চুমু খান।
নাম প্রকাশে অনিচ্ছুক বসুরহাট পৌরসভার ২ নং ওয়ার্ডের কয়েকজন বাসিন্দা বলেন, কাউন্সিলর আরজুর চরিত্র ভালো না। তার ওয়ার্ডের কোনো প্রবাসীর স্ত্রী তার কাছে নিরাপদ নয়। সে অনেক নারীর সাথে পরকীয়া করে। এই ভিডিও ত সামান্য। তার জন্য এসব ভিডিও কিছুই না।
নাম প্রকাশে অনিচ্ছুক বসুরহাট পৌরসভার এক কর্মচারী বলেন, একজন কাউন্সিলর একটা ওয়ার্ডের নিরাপত্তার দায়িত্ব নিবে। সে কাউন্সিলর যদি প্রবাসীদের বউদের নিয়ে পরকীয়া করে তাহলে প্রবাসীর বউদের নিরাপত্তার দায়িত্ব কে নিবে। আমি কাউন্সিলরের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
ভিডিওটি দুই বছর আগের দাবি করে বসুরহাট পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল হোসেন আরজু বলেন, তখন আমার কাউন্সিলর ভোট ছিল। দুই বছর আগে এই ভিডিও নিয়ে নানান কথা হয়েছে। আমাকে হারানোর জন্য এই ভিডিও দিয়ে অপপ্রচার করা হয়েছে। ভিডিওতে যাকে চুমু খেয়েছি সে আমার বোন। আমি এবিষয়ে মামলা করেছি। বর্তমানেও একটা পক্ষ আমার সুনাম ক্ষুণ্ন করতে পুরাতন ভিডিও দিয়ে কুৎসা রটনা করছে।
আপনার মতামত লিখুন :