
উপজেলা প্রতিনিধি, সদর : জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুর সাথে নোয়াখালী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারী) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কেন্দার কচি মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদার,সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু,সহ-সভাপতি মো. মাসুদ পারভেজ, সহ সভাপতি শাহ এমরান সুজন,কোষাধ্যক্ষ আলাউদ্দিন শিবলু,যুগ্ম সম্পাদক আকবর হোসেন সোহাগ, প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী মো.আমিনুল ইসলাম ভূঁইয়া,প্রশিক্ষণ ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হোসেন সুমন,মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদলসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
আপনার মতামত লিখুন :