• ঢাকা
  • বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৮ জানুয়ারি, ২০২৪

বেগমগঞ্জে পাইপগানসহ যুবক গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : বেগমগঞ্জ উপজেলায় দেশীয় পাইপগানসহ আরাফাত হোসেন অন্তর (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, শুক্রবার রাতে উপজেলার চৌমুহনী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের নাজিরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার আরাফাত হোসেন ওরফে অন্তর উপজেলার আলাইপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের আলাইয়ারপুর গ্রামের মন্দির বাড়ির মো.শহীদ উল্যার ছেলে। পুলিশ জানায়, শুক্রবার রাতে স্থানীয় লোকজনের সহায়তায় চৌমুহনী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের নাজিরপুর এলাকা থেকে অন্তরকে আটক করে পুলিশ। পরবর্তীতে তার তথ্যের ভিত্তিতে চৌমুহনী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের নাজিরপুর গ্রামের এটিআই সংলগ্ন মাহফুজ মঞ্জিল সংলগ্ন কলাবাগানের ভিতর থেকে আসামির হেফাজতে থাকা ১টি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামি একজন সন্ত্রাসী প্রকৃতির লোক। সে বিভিন্ন সময় এলাকায় অস্ত্র প্রদর্শন করে বিভিন্ন লোকজনকে হুমকি-ধমকি প্রদান করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছে। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর