প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২৪

মাইজদীতে ৪৩৭ শিক্ষার্থীর মধ্যে বৃত্তি প্রদান

উপজেলা প্রতিনিধি, সদর : নোয়াখালী পৌরসভা কর্তৃক প্রদত্ত পৌর মেয়র সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে বৃত্তিপ্রাপ্ত ৪৩৭ জন শিক্ষার্থীর মধ্যে চেক, সার্টিফিকেট ও পুরস্কার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে পৌর ভবন চত্বরে বৃত্তি প্রদান অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম আব্দুল আলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদ উল্যাহ্ খান সোহেল। আলোচনা সভা শেষে বৃত্তিপ্রাপ্তদের মধ্যে চেক, সার্টিফিকেটসহ পুরস্কার তুলে দেওয়া হয়।

এসময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণসহ জেলা কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর