
উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : বেগমগঞ্জে ভেজাল বেকারি পণ্য উৎপাদন করায় দুই প্রতিষ্ঠানকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২৭ ফেব্রæয়ারি) বিকেলে র্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের সহযোগিতায় বেগমগঞ্জে চৌমুহনী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওছার মিয়া। এসময় র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে র্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের সহযোগিতায় বেগমগঞ্জে চৌমুহনীতে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওছার মিয়া। এসময় মেয়াদ উত্তীর্ণ মিল্ক পাউডার ও টেক্সটাইল রঙ ব্যবহার করে বেকারী পণ্য উৎপাদন করার অপরাধে আমানিয়া ফুড প্রডাক্টসকে এক লাখ ও মিতালি বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। মেয়াদ উত্তীর্ণ মিল্ক পাউডার ও টেক্সটাইল রঙ ব্যবহার করে বেকারী পণ্য উৎপাদন করার অপরাধে আমানিয়া ফুড প্রডাক্টসকে এক লাখ ও মিতালি বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :