• ঢাকা
  • বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩ মার্চ, ২০২৪
সর্বশেষ আপডেট : ৩ মার্চ, ২০২৪

২রা মার্চ ঐতিহাসিক পতাকা উত্তোলন রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের দাবি

নিউজ ডেস্ক : ২রা মার্চ ঐতিহাসিক পতাকা উত্তোলনকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের দাবিতে মাইজদীতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) উদ্যোগে মানব বন্ধন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে সড়কে আধাঘন্টাব্যাপী এ মানববন্ধনে কেন্দ্রীয় ও জেলার নেতারা বক্তব্য রাখেন। বক্তারা ২রা মার্চকে পতাকা উত্তোলনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের নিকট আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন জেএসডির কেন্দ্রীয় নেতা নুর রহমান চেয়ারম্যান, ইকবাল হোসেন, হাবিবুর রহমান হাবিব, শহিদুল ইসলাম খোকন, ফরহাদ উদ্দিন পিকু ও মজিবুর রহমান রুবেল প্রমুখ নেতারা।

আরও পড়ুন

  • . এর আরও খবর