
উপজেলা প্রতিনিধি, সদর : মাইজদী শহরের জামে মসজিদ মোড়ের ফুট ওভার ব্রীজ দিয়ে রাস্তা পারাপারের সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মারাত্মক আহত হয় ১৭ বছরের কিশোর বালক মাহমুদ। শেষ পর্যন্ত মাহমুদ এর বাম হাত কনুই থেকে কেটে ফেলতে হয়। স্বপ্ন শুরু হওয়ার আগেই স্বপ্নের করুন পরিসমাপ্তি।
মাহমুদের চাচা ইমদাদুল তাহিম বলেন, বিদ্যুৎ বিভাগের এমন দায়িত্ব জ্ঞানহীন কর্মকান্ডের তীব্র প্রতিবাদ জানাই এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।বাংলাদেশে সুস্থ স্বাভাবিক ভাবে বেচে থাকাটাই এখন বিশাল চ্যালেঞ্জ। কখন যে কি দূর্ঘটনা ঘটে বলা যায়না,রাস্তা পারাপারের জন্য নিরাপদ না ওভার ব্রিজ ও তাহলে মানুষ কিভাবে পার হবে।
মো. আতিউল হাসান দিপু বলেন, বড় মসজিদ মোড় ফুট ওভারব্রিজ এখন ১১০০০ ভোল্টেজের মরণ ফাঁদ! আমার ভাতুষপুত্র এ মরণ ফাঁদে পড়ে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে। তার হাত কেটে ফেলতে হয়েছে। তার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি। নোয়াখালী বিদ্যুৎ কর্ম কর্তা ও কর্মচারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
মো. জীবন নামের এক বাসিন্দা বলেন, খুবই দুঃখজনক ঘটনা, নিন্দা ঘৃণা কিংবা শান্তনা কোনটাই জানানোর ভাষা হারিয়ে ফেলেছি , অপরিকল্পিতভাবে এসব ওভারব্রীজ তৈরি করা হয়েছে এবং সাধারণ জনগণের উচিত এগুলো বয়কট করা।
আপনার মতামত লিখুন :