প্রকাশিত: ১ মে, ২০২৪
সর্বশেষ আপডেট : ১ মে, ২০২৪

কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচন

বিশেষ প্রতিনিধি : আগামী ১২ মে কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকাল ২৯ এপ্রিল মনোনয়নপত্র জমা শেষ দিন ছিল।

গতকাল পর্যন্ত অভিভাবক সদস্য পদে সাতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং ৩০ এপ্রিল যাচাই-বাছাই শেষে সাত জনের মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা করেছেন নির্বাচনের দায়িত্বে থাকা প্রকৌশলী তানিব রহমান।

যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন আনোয়ার হোসেন রাশেদ,আবু তাহের (বর্তমান সদস্য), গোলাম রাব্বানী বিপ্লব (বর্তমান সদস্য), শমসের উদ্দিন হেলাল, বেলায়েত হোসেন বেলাল মেম্বার, মহিউদ্দিন আজাদ, রইস উদ্দিন মাসুদ।

আগামী ২ মে মনোনয়নপত্র প্রত্যাহার শেষ দিন। ভোটাররা আশা করছে আগামী ১২ই মে উৎসবমুখর পরিবেশে সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর