• ঢাকা
  • বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২১ জুন, ২০২৪
সর্বশেষ আপডেট : ২১ জুন, ২০২৪

উদ্দীপিত তারুণ্য সংগঠন-উতাস সংগঠনের কমিটি গঠন

স্টাফ রির্পোটার : উদ্দীপিত তারুণ্য সংগঠন-উতাস নামের একটি সামাজিক সংগঠনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ২০ জুন বিকেলে সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের চরউরিয়া গ্রামে নিজ কার্যালয় উদ্বোধন ও কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

এসময় সংগঠনের বিগত সময়ের বিভিন্ন মানবিক সেবা কার্যক্রম তুলে ধরেন, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াসিন আরাফাত। সংগঠনের সভাপতি আশরাফুল ইসলাম রুবেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী আলী ইমাম মিতু, সাংবাদিক জামাল হোসেন বিষাদ, বিশিষ্ট সমাজসেবক আমেরিকা প্রবাসী আবুল কালাম আজাদ, বিশিষ্ট রাজনীতিবিদ সাইদ ইস্কান্দার ভুলু, সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

দোয়া ও আলোচনা শেষে আশরাফুল ইসলাম রুবেলকে সভাপতি ও নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে সংগঠনের একুশ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা আলী ইমাম মিতু।

আরও পড়ুন

  • . এর আরও খবর