প্রকাশিত: ৩০ জুন, ২০২৪
সর্বশেষ আপডেট : ৩০ জুন, ২০২৪

বেগমগঞ্জে কৃষি প্রণোদনা আওতায় নারকেল চারা আমন বীজ ও সার বিতরন

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : বেগমগঞ্জে নারকেল গাছ ও আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা প্রকল্পের অওতায় নারকেলের চারা, আমনের বীজ ও সার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আশিক জামিল মাহমুদ, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আবরারুল হক এর সন্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হক সামসু।

অনুষ্ঠানে ৭৫০জন কৃষককে ৫টি করে নারকেল গাছের চারা ও প্রায় এক হাজার জন কৃষকের মধ্যে আমনের চারা ও বীজ বিনা মূল্যে বিতরন করে।

আরও পড়ুন

  • . এর আরও খবর