
উপজেলা প্রতিনিধি, সোনাইমুড়ী : সোনাইমুড়ীতে আলোচনা ও স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় দুই হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। শনিবার (২৩ জুন) দুপুরে উপজেলার শীলমুদ গ্রামের আব্দুর রহিম মার্কেটের সামনে এ আয়োজন করা হয়।
স্থানীয় শীলমুদ গ্রামের আব্দুর রহিম, ইউসুফ, সুমন ও জুয়েল কয়েকবছর পূর্বে আজকের এইদিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। তাদের নামে নবনির্মিত সড়ক উদ্বোধন ও ৫২ নং শীলমুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের কার্যক্রম উদ্বোধন করা হয়।
এসময় নজির আহম্মেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এলাকার প্রায় দুই হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
নজির আহম্মেদ ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান একেএম বশির আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন অর রশিদ, নজির আহম্মেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবু সাইদ চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারিছ আহম্মেদ, এ্যাডভোকেট মোরশেদ আলম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :