প্রকাশিত: ১ জুলাই, ২০২৪
সর্বশেষ আপডেট : ১ জুলাই, ২০২৪

মাইজদীতে রাসেল’স ভাইপার সম্পর্কে জনসচেতনতা মূলক সভা

উপজেলা প্রতিনিধি, সদর : জেলা প্রশাসন ও উপকূলীয় বনবিভাগের উদ্যোগে সোমবার ১ জুলাই দুপুরে মাইজদীতে রাসেল’স ভাইপার সম্পর্কে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্য প্রাণী ও অপরাধদমন ইউনিটের পরিচালক মোঃ ছানা উল্যাহ পাটওয়ারী।

সভায় আরও বক্তব্য রাখেন উপকূলীয় বনবিভাগের জেলা কর্মকর্তা আবু ইউসুফ, সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরী, নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ ও মাইজদী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা কামরুজ্জামান সহ বিভিন্ন ইউনিটের সদস্যরা। জানা যায়, সম্প্রতি জেলার উপকূলীয় এলাকায় সাপের উপদ্রব বৃদ্ধি ও জনমনে রাসেল’স ভাইপার জনমনে আতঙ্কে সৃষ্টি হয়েছে। আতঙ্ক নয় সচেতনতার লক্ষ্যে চিকিৎসকের পরামর্শে কাজ করার জন্য আহবান জানান তারা এবং বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে জনসচেতনত মূলক সভা করার আহবান জানান প্রধান অতিথি।

আরও পড়ুন

  • . এর আরও খবর