প্রকাশিত: ৪ জুলাই, ২০২৪
সর্বশেষ আপডেট : ৪ জুলাই, ২০২৪

সেনবাগে ৫৬ জন রোগীর মাঝে চেক বিতরণ

উপজেলা প্রতিনিধি, সেনবাগ: জেলার সেনবাগ উপজেলায় দুরারোগ্য ব্যাধি ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হার্টের রোগ, স্টোকজনিত প্যারালাইজডসহ বিভিন্ন রোগে আক্রান্ত ৫৬ জন অসহায় রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে ২৮ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

গতকাল বুধবার (৩ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা বোরহান উদ্দিনের সঞ্চালনায় উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল আলম দিপু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. গোলাম কবির, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম। আলোচনা শেষে অতিথিবৃন্দ সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক প্রত্যেক রোগীদের হাতে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর