প্রকাশিত: ৬ জুলাই, ২০২৪
সর্বশেষ আপডেট : ৬ জুলাই, ২০২৪

সেনবাগের বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ দুনু মিয়ার ইন্তেকাল

উপজেলা প্রতিনিধি, সেনবাগ: সেনবাগ উপজেলার কাবিলপুর ইউপির শায়েস্তানগর গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব নুর নবী দুনু মিয়া (৮০) শুক্রবার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার সময় নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি…রাজিউন) মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। শুক্রবার বাদ মাগরিব শায়েস্তানগর দরগা বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা শেষে দরগা বাড়ি জামে মসজিদ কবরস্থানে দাফন করা হয়।

মরহুম দুনু মিয়া মৃত্যুর আগ পর্যন্ত শায়েস্তানগর দরগা বাড়ি জামে মসজিদের সহ-সভাপতি, শায়েস্তানগর দারুস সালাম ইসলামীয়া কওমী মাদরাসার উপদেষ্ঠা ও সদস্য, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর