
উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ: বেগমগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথযাত্রা মহোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় বেগমগঞ্জ চৌমুহনী শ্রীশ্রী রাধাকৃষ্ণ নিত্যানন্দ মন্দিরে আন্তর্জাতিক কৃষ্ণভানামৃত সংঘ (ইসকন) নোয়াখালী শাখার আযোজনে ও শ্রী তপনমজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলার পুলিশ সুপার, আসাদুজ্জামান বিপিএম, পিপিএম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেদ শাহরিয়ার, চৌমুহনী পৌরসভার মেয়র আলহাজ্ব মো. খালেদ সাইফুল্লাহ ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান।
আরো উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্মবিষয়ক মন্ত্রণালয় ট্রাস্টি, এডভোকেট পাপ্পু সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদ নোয়াখালী জেলা সভাপতি শ্রী বিনয় কিশোর রায়, বাংলাদেশ যুব ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক শ্রী উত্তম কুমার দাসসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সবাইকে আশ্বস্ত করতে চাই যে, এবারের রথযাত্রা আগের চেয়ে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হবে।
আপনার মতামত লিখুন :