প্রকাশিত: ৬ জুলাই, ২০২৪
সর্বশেষ আপডেট : ৬ জুলাই, ২০২৪

মাইজদীতে নিরাপদ সড়ক সম্মেলন অনুষ্ঠিত

রাসেদ বিল্লাহ চিশতী: “নিরাপদ সড়ক চাই” জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘নিরাপত্তা সড়ক সম্মেলন-২০২৪। ৪ জুলাই বেলা ১২টায় নোয়াখালী মেডিকেল অ্যাসিসটেন্ট স্কুল (ম্যাটস) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই সম্মেলন।

নিরাপদ সড়ক চাই জেলা শাখার সভাপতি অধ্যাপক নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। প্রধান আলোচক ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মো. ইব্রাহিম।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিআরটিএর লাইসেন্স পরিদর্শক মাহবুব রাব্বানী, সুজিত রায়, নোয়াখালী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মুহাম্মদ কাজি রফিকউল্লাহ প্রমুখ। অতিথিদের উত্তরীয় এবং ক্রেস্ট দিয়ে বরণ করে নেন সংগঠনের সদস্যরা।

জেলার ১০টি স্কুলের ২০০ জন শিক্ষার্থী এবং শিক্ষকের উপস্থিতিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। নিরাপদ সড়ক প্রাপ্তির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন আগত অতিথিরা।

আরও পড়ুন

  • . এর আরও খবর