প্রকাশিত: ৮ জুলাই, ২০২৪
সর্বশেষ আপডেট : ৮ জুলাই, ২০২৪

মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন স্পিকার ড. শিরীন শারমিন

নোয়াখালীর কথা ডেস্ক: নোয়াখালীর কৃতিসন্তান ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মালয়েশিয়ার কুয়ালালামপুর সফর শেষে গতকাল রোববার (৭ জুলাই) অপরাহ্নে দেশে ফিরেছেন।

সফরকালে তিনি মালয়েশিয়ার হাউজ অব রিপ্রেজেন্টেটিভস এর স্পিকার তান সেরি দাতো ড. জোহারি বিন আব্দুল এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন।
স্পিকারের সফরসঙ্গী হিসেবে সংসদ সচিবালয়ের উপসচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন এবং স্পিকারের সহকারী একান্ত সচিব (উপসচিব) মো. জসিম উদ্দিনও দেশে ফিরেছেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর