• ঢাকা
  • বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০ জুলাই, ২০২৪
সর্বশেষ আপডেট : ১০ জুলাই, ২০২৪

মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজীর আহম্মদের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

নিউজ ডেস্ক : নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক যুক্তরাস্ট্র প্রবাসী সাংবাদিক রুদ্র মাসুদের পিতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজীর আহম্মদের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ ১০ জুলাই বুধবার ।

এ উপলক্ষ্যে পরিবারের পক্ষ মরহুমের বাড়ি বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের মীরআলীপুর গ্রামে মসজিদে বাদ আছর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি মরহুমের সকল সহযোদ্ধা ও শুভানুধ্যায়ী সকলের কাছে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন তাঁর পরিবার।

প্রসঙ্গত মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহন এবং স্বাধীনতা পরবর্তীকালে জাসদ রাজনীতির সাথে যুক্ত হন ইঞ্জিনিয়ার নজীর আহম্মদ। তিনি জাসদের গণবাহিনীর একজন সদস্য ছিলেন । ১৯৭৫ সালের ১০ জুলাই বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগে রক্ষীবাহিনী তাঁকে গুলি করে হত্যা করে।

আরও পড়ুন

  • . এর আরও খবর