
উপজেলা প্রতিনিধি, সদর : জেলা শহর মাইজদী জোনাকি ক্লাব দুর্দষ চুরির ঘটনা ঘটে। ২৭ জুলাই শনিবার রাতে জোনাকি ক্লাবের একটি জানালা ও একটি দরজা ভেঙে চুরি করে চোর চক্র। এই চুরির ঘটনায় হতভম্ব হয়ে যায় জোনাকি ক্লাবের সভাপতি মুখচুদুল হক এবং সাধারণ সম্পাদক সামছুল হাসান মিরন।
সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, ক্লাবের সংরক্ষিত নগদ অর্থ (১১৩২০) এগার হাজার তিনশত বিষ টাকা, একটি নূতন বাই সাইকেল, ক্রিকেট খেলার দুইটি ব্যাট, তিন সেট পায়ের প্যাড, দুই সেট গ্লাপ্স, দুইটি ফুটবল, দুইটি ফুটবল বারের জাল, দুইটি দাবার বোর্ড চুরি হয়েছে।
এই ছাড়াও পাঁচ লিটারের একটি থার্ম প্লাক্স, কয়েকটি পুরস্কারের ক্রেস্ট, পদক এবং কাজের বেশকিছু জিনিস পত্র চুরি হয়েছে। যার মধ্যে দুইটি সাবল, দুইটি দা, একটি পুরনো মটর, চারটি বৈদ্যুতিক বাতি ও দুইটি বৈদ্যুতিক পাখা চুরি হয়েছে বলে জানিয়েছেন।
ক্লাবের অফিস সহকারী অর্জুন সূত্রধর জানান, ক্লাবের কম্পিউটার শিক্ষক ফায়সাল সাহেব তার নূতন বাই সাইকেল টি রেখে গেছেন সেই সাইকেলের জন্য ফায়সাল স্যার কান্নায় ভেঙে পড়েন। চোর চক্র ক্লাবের পেছনের দরজা জানালা ভেঙে ক্লাবে প্রবেশ করে এই চুরির ঘটনা ঘটায়।
একই রাতে জোনাকি ক্লাব সংলগ্ন উত্তর পাশের কামার বলরাম কর্মকারের দোকান থেকে ৬৫ হাজার টাকার লোহা এবং মালামাল চরিত্র করে নিয়ে যায়। মালামালের মধ্যে ৩৫ কেজি স্প্রিং, ২২ হাজার টাকা দামের একটি জোগান, একটি লোহা কাটার মেশিন, হেমার ও অন্যান্য মালামাল চুরি হয়েছে। এতে প্রায় নিশ্ব বলরাম কর্মকার।
এই ঘটনার সিসিটিভি ভিডিওতে দেখা যায়, ক্লাবের বাহিরে তিনজন এবং ক্লাবের বাউন্ডারির ভেতরে একজনকে দেখা গেছে।
আপনার মতামত লিখুন :