• ঢাকা
  • মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১ আগস্ট, ২০২৪
সর্বশেষ আপডেট : ১ আগস্ট, ২০২৪

হাতিয়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি হাতিয়া : জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে বুধবার সকালে হাতিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশীষ চাকমা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আশিক আলী অমি। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফাহাদ হাসান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ কেফায়েত উল্লাহ, নোয়াখালী জেলা পরিষদের সদস্য মহি উদ্দিন মুহিন প্রমুখ। পরে মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্য কে নিয়ে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সফল মৎস্য চাষীদের কে পুরষ্কার প্রদান করা হয় এবং উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর