• ঢাকা
  • বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৪
সর্বশেষ আপডেট : ৩ আগস্ট, ২০২৪

জেলা আওয়ামী লীগ আগস্ট মাসের কর্মসূচি নিয়ে প্রস্তুতি সভা

নিউজ ডেস্ক: বাঙালি জাতির শোকাবহ আগস্ট মাস উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যলয়ে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়। ১ আগস্ট সকালে ১১টায় এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগ, সদর উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, জেলা আওয়ামী যুবলীগ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের চাইতে বাংলাদেশে বড় কোন সংগঠন নেই। কোটা আন্দোলন সরকারের আন্দোলন ছিল। বিএনপি জামায়াত জোট সরকারের সময় কোন কোটা ছিল না। তাদের কোটা ছিল ছাত্র শিবির কোটা এবং ছাত্রদল কোটা। আওয়ামী লীগের সরকার ছাত্রলীগ কোটা করে নাই, যুবলীগ কোটা করে নাই, মুক্তিযোদ্ধা কোটা করে নাই। ২০১৮ সালে কোটা বৈষম্যের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিট করেছেন। কোন ছাত্র মামলা করে নাই, কোন নেতা বা নেত্রী প্রশ্ন করে নাই, দেশের কেউ করে নাই, কে করেছেন ? শেখ হাসিনা করেছেন। আর সেই কোটা আন্দোলনে তারা ছাত্রদের রাজাকার শ্লোগান দেওয়াচ্ছে, তারা জেনে বুঝেই ছাত্রদের দিয়ে এটি করেছে। তারেক জিয়া বিদেশে বসে বিএনপি জামায়াতকে দিয়ে এই সব করাচ্ছে। এই ধরনের অপরাধের বিরুদ্ধে আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধ থাকতে হবে। কারো ঐক্যের প্রয়োজন নাই, জেলা আওয়ামী লীগের চাইতে যেমন বড় কোন সংগঠন নোয়াখালী জেলাতে নাই। তেমনি দেশেও নাই। আমরা ঐক্যবদ্ধ থেকে বিএনপি জামায়াত রাজাকারের দলের মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ।

আর শোকের মাসের প্রতিটি কার্যক্রমে সকলে উপস্থিত থেকে শোককে শক্তিতে রূপান্তর করতে হবে, সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। সভা শেষে সকলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম সভাপতিত্ব করেন। সভাপরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র সহিদ উল্যাহ খান সোহেল। বক্তব্য রাখেন এড. শিহাব উদ্দিন শাহিন, আব্দুল ওদুদু পিন্টু, মিথুন ভট্ট প্রমূখ।

আরও পড়ুন

  • . এর আরও খবর