প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৪
সর্বশেষ আপডেট : ৯ আগস্ট, ২০২৪

চৌমুহনীর গনিপুরে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শান্তি সভা

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী পাড়া মহল্লা শান্তির লক্ষ্যে ও সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির গঠনের জন্য চৌমুহনী পৌরসভায় গনিপুর ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে চলমান পরিস্থিতির আলোকে এলাকায় সর্বস্তরে শান্তি প্রতিষ্ঠার জন্য সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৯ আগস্ট বিকেলে চৌমুহনী বাজার ফলমন্ডিতে অনুষ্ঠিত শান্তি সভায় চৌমুহনী পৌরসভা ৫নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আফতাব উদ্দিন মাসুদের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী পৌরসভা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন দুলাল।

৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল মালেক এর সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন, পৌরসভা যুবদলের আহবায়ক জি. এস. নিজাম, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল হক রেজু।

থানা যুবদলের যুগ্ন-আহবায়ক সায়েম হোসেন সুমন (মৌচাক সুমন) ৫নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ পারভেজ, আরোও উপস্থিত ছিলেন ওয়ার্ড যুবদলের আহবায়ক ফখরুল ইসলাম, সদস্য সচিব মোঃ বাহার, জেলা যুবদলের সদস্য মীর ফরহাদ টিপু, পৌর যুবদলের সদস্য মোহাম্মদ মনু।

জাতীয়তাবাদী তাঁতী দলের সভাপতি মোহাম্মদ হারুনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরও পড়ুন

  • . এর আরও খবর