
উপজেলা প্রতিনিধি, চাটখিল : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাটখিল উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার ১৪ আগষ্ট বিকেল ৩টায় চাটখিল পৌর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভ মিছিলটি আনিতাশ পেট্রোল পাম্পে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ এর মাধ্যমে শেষ হয়।
চাটখিল উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবরের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন পৌরসভা যুবদলের আহবায়ক মাসুদ রানা। সমাবেশে বক্তব্য রাখেন, চাটখিল উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আবু হানিফ, সদস্য সচিব শাহজাহান রানা, চাটখিল পৌর বিএনপির আহ্বায়ক দেওয়ান শামসুল আরেফিন শামীম, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুলতান বাবু, ফখরুদ্দিন ফিরোজ, সাইফুল আজম জগলু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সোলাইমান রায়হান, ওমর ফারুক, সুমন, এড. আনোয়ার হোসেন প্রমূখ।
বক্তারা সদ্য ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বিদায়ী আওয়ামী লীগ সরকারের আমলে সকল গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডসহ ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সকল হত্যাকাণ্ডের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে তার ফাঁসি দাবি করেন। এই সকল হত্যাকাণ্ড, গুম, খুনের সঙ্গে জড়িত সকল আওয়ামীলীগ নেতা ও প্রশাসনের দায়ী কর্মকর্তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি করেন।
আপনার মতামত লিখুন :