• ঢাকা
  • বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৫ আগস্ট, ২০২৪

মাইজদীতে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানদের বাড়িঘর, ধর্মীয় উপাসনালয় রক্ষায় বিএনপির ভ্রাম্যমান টিম

স্টাফ রিপোর্টার : মাইজদীতে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদাদের বাড়িঘর, ধর্মীয় উপাসনালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান রক্ষা ও তাদের মনোবল ঠিক রাখতে বিএনপির নেতাকর্মীরা ভ্রাম্যমান টিম গঠন করে মাঠ পর্যায়ে কাজ করছেন।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানের নির্দেশনা অনুযায়ী সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্যা বাহার হিরণের সার্বিক তত্ত্ববধানে বুধবার সকাল থেকে জেলা সদরের দত্তেরহাট, সোনাপুর, বিনোদপুরসহ বিভিন্ন এলাকায় নেতাকর্মীরা ভ্রাম্যমান টিম গঠন করে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানদের বাড়ি, মন্দির, গির্জা ও ধর্মীয় আখড়ায় গিয়ে তাদের খোঁজখবর নিতে দেখা যায়।

এ সময় সাংবাদিক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ভ্রাম্যমান টিম স্থানীয় হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদাদের লোকদের কাছ থেকে তাদের কোন সমস্যা হচ্ছে কিনা তা জানার পর এখন থেকে যেকোন প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

বিএনপির নেতাকর্মীদের এমন উদ্যোগকে স্বগত জানিয়ে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদাদের লোকজন বর্তমানে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে বলে জানান। তারা সব সময় এলাকায় সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবি জানান।

 

আরও পড়ুন

  • . এর আরও খবর