• ঢাকা
  • বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৮ আগস্ট, ২০২৪

ঢাকায় লুন্ঠিত পিস্তল সেনবাগে বিক্রির চেষ্টা, গ্রেপ্তার ১

স্টাফ রির্পোটার : ঢাকা মেট্রোপলিটন পুলিশের লুট হওয়া একটি পিস্তল সেনবাগে বিক্রির চেষ্টাকালে মনির আহাম্মদ (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সেনবাগ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মনির আহাম্মদ সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হানিফ বাবুর্চির ছেলে।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে শুক্রবার (১৬ আগস্ট) রাত সোয়া ৯টায় সেনবাগ থানা পুলিশ ও দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যরা অভিযান চালিয়ে পুলিশের লুট হওয়া একটি পিস্তলসহ (সেমি অটোমেটিক ৭.৬২ এমএম) মনির আহাম্মদকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে আসামি মনির আহাম্মদ জানান তার প্রতিবেশী ও আত্মীয় মো. কাইয়ুম অস্ত্রটি বিক্রির জন্য দিয়েছেন। এটি গত ৫ আগস্ট ঢাকা মেট্রোপলিটন এলাকার যে কোনো থানা থেকে লুট করেছিলেন কাইয়ুম।

এ বিষয়ে সেনবাগ থানায় মনির ও কাইয়ুমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) দুপুরে মনিরকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট ঢাকাসহ সারা দেশের বিভিন্ন থানায় অগ্নিসংযোগসহ সরকারি অস্ত্র-গুলি লুটপাট হয়। লুটের ঘটনায় কাইয়ুম সরাসরি অংশ নিয়েছিল। এ ঘটনায় সেনবাগ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আর পলাতক কাইয়ুমকে গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর