• ঢাকা
  • বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৯ আগস্ট, ২০২৪

জেলার সব উপজেলা, পৌর মেয়র ও জেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগ

নোয়াখালীর কথা ডেস্ক : জেলার ৯টি উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান ও ৬টি পৌরসভার মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এসব প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ- ২০২৪ এর ধারা ১৩ (ঘ) প্রয়োগ করে নোয়াখালী জেলার ৯টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে স্ব-স্ব পদ হতে অপসারণ করা হলো। অপসারণকৃত চেয়ারম্যানদের স্থলে সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) দায়িত্ব পালন করবেন।

এর আগে গত ১৭ আগস্ট ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪, ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ ও ‘উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর খসড়া অনুমোদন করে অন্তর্বর্তীকালিন সরকারের উপদেষ্টা পরিষদ। এতে বিশেষ পরিস্থিতিতে চেয়ারম্যানকে অপসারণের বিধান রাখা হয়। পরে তা অধ্যাদেশ আকারে জারি করা হয়।

এদিকে, অপর একটি প্রজ্ঞাপনের মাধ্যমে নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়। এছাড়াও পৃথক প্রজ্ঞাপনে, জেলায় প্রশাসক কে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।

অপর এক আদেশে জেলার ৬টি পৌরসভার মেয়রকে অপসারণ করা হয়। এছাড়া পৃথক আদেশে জেলার ৬টি পৌরসভায় প্রশাসক নিয়োগ করা হয়েছে। জেলার উপপরিচালক স্থানীয় সরকারকে নোয়াখালী পৌরসভার প্রশাসক নিয়োগ করা হয়েছে, জেলার অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) চৌমুহনী পৌর সভার প্রশাসক নিয়োগ করা হয়েছে, জেলার অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) চাটখিল পৌরসভার প্রশাসক নিয়োগ করা হয়েছে, জেলার অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট বসুরহাট পৌর সভার প্রশাসক নিয়োগ করা হয়েছে, জেলার অতিরিক্তি জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোনাইমুড়ী  পৌরসভার প্রশাসক নিয়োগ করা হয়েছে, উপজেলার সহকারী কমিশনার (ভুমি) সেনবাগ পৌরসভার প্রশাসক নিয়োগ করা হয়েছে, উপজেলার সহকারী কমিশনার (ভুমি) হাতিয়া পৌরসভার প্রশাসক নিয়োগ করা হয়েছে, উপজেলার সহকারী কমিশনার (ভুমি) কবিরহাট পৌরসভার প্রশাসক নিয়োগ করা হয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর