• ঢাকা
  • বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৪
সর্বশেষ আপডেট : ২০ আগস্ট, ২০২৪

জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

নোয়াখালীর কথা ডেস্ক : টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতার কারণে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত একমাসের টানা বৃষ্টিতে একাধিকবার জেলা শহরের অধিকাংশ এলাকা পানিতে ডুবে গেছে। পানি ঢুকেছে জেলার অনেক সরকারি দফতরেও। সবশেষ গত এক সপ্তাহের একটানা বৃষ্টিতে আবারও ডুবে গেছে পৌর এলাকা। জলাবদ্ধতা দেখা দিয়েছে শহরের বেশির ভাগ সড়ক ও বাসাবাড়ির আঙিনায়। একই চিত্র দেখা দিয়েছে জেলার নয়টি উপজেলায়ও। জেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে পানির কারণে শ্রেণি কার্যক্রম চালাতে বেগ পেতে হয় শিক্ষকদের। প্রতিষ্ঠানে যাওয়া-আসার সময় ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থীদের।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, ইতোমধ্যে জেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকেছে। এতে শ্রেণি কার্যক্রম চালানো অসম্ভব হয়ে পড়ে। তা ছাড়া প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের ঝুঁকি নিয়ে প্রতিষ্ঠানে আসতে হয়। যেকোনও সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও রয়েছে। সার্বিক বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। পানি কমে গেলে প্রতিষ্ঠান চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর