প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৫ আগস্ট, ২০২৪

এম.এ রশিদ উচ্চ বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে শুকনো খাবার দেয় ওয়ার্ড কমিশনার

আলা-উদ্দীন সুজন, সদর : ভয়াবহ বন্যা পরিস্থিতিতে আশ্রয় কেন্দ্রে মানুষের ঢল, অভাব বিশুদ্ধ পানি ও খাবারের। নোয়াখালী পৌরসভার ৩নং ওয়ার্ড এম.এ রশীদ উচ্চ বিদ্যালয়ে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি উপহার দেন ওয়ার্ড কমিশনার সেলিম।

রবিবার (২৫ আগস্ট) ৩ নং ওয়ার্ড কমিশনার সেলিম নিজ এলাকার বন্যার্তদের এবং এম.এ রশিদ উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে সাতশত প্যাকেট শুকনো খাবার ও বিশুদ্ধ পানি উপহার দেন।

এ সময় ওয়ার্ড বিএনপি ও পৌর বিএনপির নেতাকর্মীদের নিয়ে বন্যার্ত এলাকা গুলো পরিদর্শন করেন এবং যেখানে কাউকে বিপদগ্রস্ত দেখেছেন, সেখানে তিনি সহযোগিতা ও সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছেন। সংবাদ কর্মীদের বলেন, এখন কোন দল বা রাজনীতি নয়। স্মরণ কালের ভয়াবহ এই বন্যাতে সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। ধনী গরিব কৃষক শ্রমিক সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এখন কোন রাজনীতি নয়, সবাইকে সাহায্য করা অতি জরুরী।

এম.এ রশিদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রতিদিন মানুষ বাড়ছে, তবে কোন খাদ্য সংকট নাই। বিশুদ্ধ পানি সংকটও নাই। নিরাপত্তারও সুব্যবস্থা রয়েছে বলেছেন, উপস্থিত বন্যা কবলিত সাধারণ মানুষ।

আরও পড়ুন

  • . এর আরও খবর