প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৫ আগস্ট, ২০২৪

বন্যার মত প্রাকৃতিক দুর্যোগ ধৈর্য্যের সাথে মোকাবেলা করতে হবে – বরকত উল্ল্যাহ বুলু

মোহাম্মদ নাসির উদ্দিন মিরাজ ভূঁইয়া, বেগমগঞ্জ : বন্যার মত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ধৈর্য্যের সাথে কাজ করতে নেতাকর্মীদেরকে আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান সাবেক বেগমগঞ্জ থেকে নির্বাচিত সাংসদ বরকত উল্ল্যাহ বুলু।

তিনি আজ দুপুরে চৌমুহনী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডে আশ্রয় কেন্দ্রে খাবার বিতরণকালে এসব কথা বলেন। এছাড়াও তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের বাসস্থান সহ খাদ্য এবং চিকিৎসার জন্য দলীয় নেতাকর্মীদেরকে মানুষের পাশে দাঁড়াতে বলেন।

তিনি আরো বলেন ভারতকে বুঝিয়ে দিতে হবে বাংলার মানুষ ঐক্যবদ্ধ কোনরকম হুমকি-ধমকি দিয়ে এদেশের মানুষকে দমিয়ে রাখা যায় না।

সারাদেশের মানুষ যেভাবে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে তারা বিশ্বকে বুঝিয়ে দিয়েছে আমরা এক ও অভিন্ন।ভারত বাঁধ খুলে যে প্রাকৃতিক বন্যা সৃষ্টি করেছে তাদের এই অপকর্মের জন্য এদেশের মানুষের কাছে মাফ চাইতে হবে।

এ সময় সাথে ছিলেন জেলা বিএনপির সদস্য শামিমা বরকত লাকি, উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুল হক আবেদ, চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন আলম, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন দুলাল, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেক, সেক্রেটারি আফতাব উদ্দিন মাসুদ, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক রেজু, যুবদলের আহ্বায়ক রুস্তম আলী সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর