
মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগে বিভিন্ন স্থানে বন্যার্তদের মাঝে ত্রাণ উপহার সামগ্রী বিতরণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ । মঙ্গলবার দুপুরে সেনবাগ উপজেলা পরিষদের সামনে প্রধান অতিথি হিসেবে ওই ত্রাণ সামগ্রী গুলো বিতরণ করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই।
ইসলামী আন্দোলন নোয়াখালী শাখার সভাপতি হাফেজ মাওলানা নজীর আহমেদের সভাপতিত্বে ত্রাণ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় শ্রমিক আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা খলিলুর রহমান, সেনবাগ উপজেলা উত্তর শাখার সভাপতি মাওলানা রহিম উল্লাহ বশিরী সেনবাগ উত্তর শাখার সেক্রেটারি কামরুল হাসান, সহ-সভাপতি মাওলানা আবু সালেহ জুয়েল, ইসলামী ছাত্র আন্দোলন সেনবাগ শাখার সেক্রেটারী হাফেজ জোনায়েদ প্রমুখ। শায়েখ প্রথমে সেনবাগর ছাতারপাইয়া,কানকিরহাট, সেনবাগ পৌরসভা ও ছমির মুন্সিরহাট বাজারে ওই ত্রাণ সামগ্রীগুলো বন্যার্তদের মাঝে তুলে দেন।
আপনার মতামত লিখুন :