প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৪
সর্বশেষ আপডেট : ৩০ আগস্ট, ২০২৪

বিএনপি নেতার মামলায় ইউনিয়ন যুবলীগ সভাপতি পুলার গ্রেফতার

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ ; সেনবাগে বিএনপি নেতা নুরনবী বাচ্ছুর দায়ের করা মামলার আসামী কাবিলপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি আবদুল আহাদ পুলারকে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃত পুলার শাহপুর গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে।

সন্ধ্যায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোজাম্মেল হোসেন তাকে গ্রেফতার করে। সে বর্তমানে সেনবাগ থানা পুলিশের হেফাজতে রয়েছে।

গত ১৮ আগষ্ট নুরনবী বাচ্চু সেনবাগ থানার সাবেক ওসি মিজানুর রহমান, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির সহ ১৮ জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাত আরো ২৫/২৬ জনকে আসামী করা হয় মামলা নং ৪ । পুলার ওই মামলার ৭ নম্বর আসামী। তাকে বুধবার দুপুর নোয়াখালী বিচারিক আদালতে প্রেরন করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর