প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ৩ সেপ্টেম্বর, ২০২৪

সেনবাগে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের বন্যার্তদের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগে বন্যার্ত মানুষের মাঝে মোবাইল টিট্রমেন্ট প্লান্টের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ শুরু করেছে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর । স্বরনকালের ভয়াবহ বন্যায় সেনবাগে ৯৫ ভাগ এলাকা ডুবে যায়।এতে পানি বন্দী লোকজন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়ে ওঠে। গত দুই তিন দিন যাবত বন্যার পানি নামতে শুরু করায় আশ্রয় কেন্দ্রে থাকা লোকজন বাড়িঘরে ফিরতে শুরু করেছে। কিন্তু বেশীর ভাগ এলাকায় বন্যার পানিতে টিউভওয়েল গুলোতে ডুবে থাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়। এতে করে এলাকায় ,বিভিন্ন পানি বাহিত রোগ দেখা দিয়েছে। তাই পানি বাহিত রোগ প্রতিরোধে সেনবাগ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তাদের মোবাইল টিটমেন্ট প্লান্টের মাধ্যমে পানি সরবরাহ শুরু করেছে।

গত ২৭ শে আগস্ট থেকে শুরু হওয়া মোবাইল ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে বন্যা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান, উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুর রহমান।

আরও পড়ুন

  • . এর আরও খবর