প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ৮ সেপ্টেম্বর, ২০২৪

সেনবাগে ৫দফা দাবীতে পোল্ট্রি খামারী এসোসিয়েশনের মানববন্ধন

জাহাঙ্গীর আলম শায়েস্তা নগরী, সেনবাগ :

সেনবাগে সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ্ পোল্ট্রি খামারীদের খামারিদের আর্থিক সহায়তা প্রদান, সুদ মুক্ত পাঁচ বছরের জন্য ঋণ প্রদান, খামারীদের সকল ঋণ ৫ বছরের জন্য স্থগিত করা, যাবতীয় মুরগীর খাদ্য ও, মুরগীর বাচ্চার দাম কমানো সহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন করেছে উপজেলা পোল্ট্রি খামার এসোসিয়েশন ।

রোববার দুপুরে সেনবাগ থানা চত্বরে উপজেলা পোল্ট্রি খামার এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি মাহমুদুল হাসান মামুন, সাধারন সম্পাদক আবদুল কাদের, সহ-সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান দিদার ও মোঃ আলা উদ্দিন টিটু, সাংগঠনিক সম্পাদক সামছুদোহা, সদস্য ফজলুল হক বাবুল বক্তব্য রাখেন।

পরে এসোসিয়েশনের সভাপতি সম্পাদকের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সচিব বরাবরের স্মারকলিপি প্রদান করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর