
উপজেলা প্রতিনিধি, চাটখিল : চাটখিল থানা থেকে লুট হওয়া অস্ত্র একটি কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার অস্ত্র উদ্ধারে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় চাটখিল পৌরসভার সুন্দরপুর মিছাব বাড়ী সংলগ্ন কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শর্টগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক বলেন, চাটখিল থানা পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে ৫ আগস্ট দুষ্কৃতকারীদের আক্রমণে চাটখিল থানা থেকে লুট হওয়া একটি শর্টগান ও এক রাউন্ড সিসা কার্তুজ উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান ,অস্ত্র উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :