প্রকাশিত: ১২ জুন, ২০২৫
সর্বশেষ আপডেট : ১২ জুন, ২০২৫

বেগমগঞ্জে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের সচিব জহিরুল ইসলাম

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : জেলাতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জহিরুল ইসলাম।

বৃহস্পতিবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার ছয়ানী উচ্চ বিদ্যালয় এবং বিভিন্ন মসজিদ মাদ্রাসাসহ সরকারের বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতি দেখেন।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির সদস্য মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী, ছয়ানী উচ্চ বিদ্যালয়ের কমিটি পর্ষদের সভাপতি আব্দুস ছাত্তার মিন্টু, ছয়ানী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জামালি উদ্দিনসহ স্থাণীয় বিশিস্ট ব্যক্তিবর্গ।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জহিরুল ইসলাম সরকারের বিভিন্ন উন্নয়মুলক কাজ স্বচ্ছতার সাথে শেষ করার জন্য অনুরোধ করেন এবং সরকারের পক্ষ থেকে এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর