প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২১ অক্টোবর, ২০২৫

শরীরে ভিটামিনের অভাব হলে বুঝবেন কীভাবে? এই লক্ষণগুলি দেখলেই সতর্ক হয়ে যান

সংবাদ ডেস্ক: শরীরে যে কোনও ধরনের  ভিটামিন ও খনিজের অভাবেই শরীরে নানা রোগ বাসা বাঁধতে শুরু করে। কিন্তু শরীরে এই উপাদানগুলির ঘাটতি হলে বুঝবেন কীভাবে? জেনে নিন ( Vitamin)।

১. ঠোঁট ফাটা বা শুকিয়ে যাওয়াও  ভিটামিনের অভাবের অন্যতম লক্ষণ হতে পারে। এছাড়া রক্তাল্পতার কারণেও ঠোঁট শুকিয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। এই সমস্যার জন্য রেড মিট, সি-ফুড, বিন ও সবজি খান বেশি করে।

২. শরীরে ভিটামিন বি১২-এর অভাবে ত্বকের জেল্লা কমতে থাকে। এছাড়া শরীরে সারাদিন ক্লান্তিবোধ থাকবে। খাবারের কোনও স্বাদও পাবেন না।

৩. দেহে ভিটামিন বি৭ বা বায়োটিনের পরিমাণ কমলে চুল রুক্ষ ও শুষ্ক হয়ে যায়। এর ফলে নখও ক্ষয়ে যেতে থাকে। যথেষ্ট পরিমাণে ডিম, বাদাম ইত্যাদি খেলে শরীরে ভিটামিন বি৭-এর পরিমাণ ঠিক হতে পারে।

৪. মুখের ভিতরে বিভিন্ন সমস্যার জন্য দায়ী ভিটামিন সি-র অভাব। এই ধরনের সমস্যার জন্য লেবু ও ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান

আরও পড়ুন

  • . এর আরও খবর