
উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : মোঃ আশরাফুল হক ভূইয়া মাহী ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হিসেবে ২০২৫ ইং সালে অনুষ্ঠিত এইচ.এস.সি (H.S.C) পরীক্ষায় বিজ্ঞান (Science) বিভাগে ঢাকা নটরডেম কলেজ, ঢাকা হইতে জি.পি.এ (এ.চ.অ) -৫ পেয়েছে এবং সে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হিসেবে ২০২৩ ইং সালে অনুষ্ঠিত এস.এস.সি (S.S.C) পরীক্ষাও বিজ্ঞান (Science) বিভাগে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলাধীন ছাতারপাইয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় হইতে গোল্ডেন জি.পি.এ (G.P.A) – ৫ পেয়েছে এবং সে এস.এস.সিতেও সরকারী বৃত্তি পেয়েছে।
এছাড়া সে ছাতারপাইয়া ফুলকলি মডেল একাডেমী হইতে ২০১৭ ইং সালে ৫ম শ্রেণীতেও সরকারী ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে। সে একই জেলার একই উপজেলাধীন ছাতারপাইয়া গ্রামের চুরুত ভূইয়া বাড়ীর মোঃ আমিনুল হক ভূইয়া ও মোসাম্মৎ খালেদা আক্তারের ছেলে। সে ভবিষ্যতে ডাক্তার হতে চায়। সে সকলের দোয়া প্রার্থী।
আপনার মতামত লিখুন :