
মোশাররেফ হোসেন সুমন, উপজেলা প্রতিনিধি, সোনাইমুড়ী : সোনাইমুড়ী উপজেলায় স্থানীয় সককার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অধিন গ্রামিক সড়ক নির্মানে ব্যাপক অনিয়ম, কারচুপি, দুর্নীতি’র অভিযোগ উঠেছে।বিভিন্ন ইউনিয়নে গ্রামিন রাস্তা সমূহ সংস্কার, নির্মানে সরকারি দরপত্রে উল্লেখিত নির্মান সামগ্রী (ইট, খোয়া, বালি, পাথর, ইত্যাদি) বিধি মোতাবেক ব্যবহার না করে অফিস কমিশন বাণিজ্যের ফলে ঠিকাদারী প্রতিষ্ঠান নাম সর্বস্ব ও দায়সারা কাজের মাধ্যমে রাষ্ট্রের কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এসব দেখার কেউ নেই?
অভিযোগ উঠেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), জেলার নির্বাহী প্রকৌশলী ও উপজেলা সহকারি প্রকৌশলী অফিসের কতেক অসাধু কর্মকর্তা কর্মচারীদেরকে ঠিকাদারী প্রতিষ্ঠান ১৫% কমিশনের বিনিময়ে ও রাজনৈতিক প্রভাবশালীদেরকে টাকার বিনিময় ম্যানেজ করে জাতীয় অর্থের শত ভাগ লুটেপুটে, সর্বনাশ করছে। ঠিকাদারী প্রতিষ্ঠান সমূহের স্বত্বাধিকারীদের বেশির ভাগই সরকার দলীয় হওয়ায় রাজনৈতিক প্রভাবে এহেন জবাবদিহিতা হীন দায়সারা গোচের কাজ করে জনগনের টাকা হাতিয়ে নিচ্ছে। এঘটনায় সোনাইমুড়ী উপজেলা প্রকৌশলী ইমদাদুল হক দুঃখ প্রকাশ করে বলেন, বিভিন্ন চলমান উন্নয়ন কাজে অনিয়ম, দায়সারা গোচের হওয়ায় ঠিকাদারদেরকে বার বার সতর্ক করার পরও অজ্ঞাত কারনে ও নেপথ্যে থাকা কোন খুটির জোরে ঠিকাদাররা দাপ্তরিক কোন আদেশ মানছে না।
সোনাইমুড়ী উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা যায়, গত অর্থ বছরে নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে বৃহত্তর নোয়াখালী প্রকল্প (জেএনপি) থেকে প্রায় ১৭ টি গ্রামিন সড়ক পাকা করার জন্য দরপত্র আহবান করে। এর মধ্যে নাটেশ্বর ইউনিয়নে ৪ টি, অম্বরনগর ইউনিয়নে ১ টি, বারগাঁও ইউনিয়নে ২ টি, চাষিরহাটে ২টি, বজরা ইউনিয়নে ২ টি, সোনাপুর ইউনিয়নে ৩টি, জয়াগে ২ টি ও আমিপাড়া ইউনিয়নে ১টি সড়ক উন্নয়ন কাজে দরপত্র আহ্বান করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায় ঐ টেন্ডার প্রক্রিয়ায় অসচ্ছতায় হয়েছে। যেকারণে টেন্ডারে নির্ধারিত সময়ের ৫ মাস বিলম্বে ঠিকাদারের অনুকুলে কার্যাদেশ প্রদান করা হয়। কার্যাদেশ পাওয়ার পরেও বিভিন্ন গড়িমশি, কালক্ষেপনে অধিকাংশ সড়কে বর্ষা মৌসমে বক্স কাটিং করে কাজে বিলম্বিত করায় জন দুর্ভোগের সৃষ্টি হয়। এসুযোগে ঠিকাদারী প্রতিষ্ঠান সড়কের বক্স কাটার পর বেডে (সাবগ্রেড ও আইএসজি) যথাযথ এবং আর এ স্যান্ড ফিলিং করার সময় রোলার ব্যবহার ও রোলিং কাজ করেনি। বিধি মোতাবেক ১নম্বর ইট, পিকেট ইটের খোয়া ব্যবহার করার কথা থাকলেও ব্যাবহার করা হয়েছে ইট ভাটার বাদ পড়া, কমদামি ও নিম্নমানের ইট ও খোয়া। তাতে দু’দফায় সড়কে ৩০০ মিলিমিটার (১২ ইঞ্চি) পুরুত্বের বালুমিশ্রিত কনা ব্যবহার করার নিয়ম রয়েছে। এছাড়া ৩৮ মিলিমিটার ডাউন মাপের খোয়ার স্থানে ব্যবহার করা হচ্ছে ৫০ থেকে ৫৬ মিলিমিটার আয়তনের খোয়ার সাথে আদলা ইট দিয়ে রোলিং করে ঢেকে দেওয়া হচ্ছে পুরো কার্পেটিং এর নিচাংশ। বিভিন্ন স্থানে রাস্তার গাইড ওয়ালগুলো করা হয়েছে যেনতেন ভাবে। কোন প্রকার বেইজমেন্ট ছাড়া কাদা মাটির উপর বালি ও সামান্য পরিমান সিমেন্ট ব্যবহার করে নির্মান করা হয়েছে। এসব অনিয়মের বিষয়ে স্থানীয় একাধিক ঠিকাদার বলেন, নির্বাহী প্রকৌশলীর দপ্তরের কর্মকর্তারা ১৫% কমিশন ছাড়া ফাইল সই করেনা, যে কারণে ঠিকাদাররা সঠিক ভাবে কাজ সমাপ্ত করতে পারেনা।
উপজেলার বারগাাঁও ইউপি’র মকিল্যা গ্রামের রাস্তায় কার্পেটিং কাজ করার সময় দেখা যায় রাস্তায় পিছ ঢালাইয়ের আগে খোয়া-কনাপাথরের উপর নির্ধারিত পরিমানে পিছ দেওয়ার কথা থাকলেও তা মানা হচ্ছেনা। একই ভাবে নদনা ইউনিয়নের গোলাম নবী সড়কেও কাজের অনিয়ম রয়েছে। সরেজমিনে গেলে এসব অনিয়ম কারচুপির অভিযোগ তুলে ধরেন স্থানীয়রা।
এসব অনিয়মের বিষয়ে মুঠোফোনে নির্বাহী প্রকৌশলী (এলজিইডি), নোয়াখলী আজহার উদ্দিন এর বক্তব্য জানতে চাইলে তিনি প্রসঙ্গ এড়িয়ে বলেন, কাজে কোথাও অনিয়ম হচ্ছেনা। যে সকল মালামাল ব্যবহার হচ্ছে তা গুনগত মনের দিক থেকে বিশ্বের এক নাম্বার।
আপনার মতামত লিখুন :