• ঢাকা
  • শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৬ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৬ জুন, ২০২৬

বেগমগঞ্জে মাদক সেবনকে কেন্দ্র করে প্রবাসীর বসতঘরে হামলার অভিযোগ

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার হাজীপুর ইউনিয়নে এক প্রবাসীর বসতঘরে হামলা ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। তবে ভুক্তভোগীদের দাবি, বাড়ির ভেতরে বহিরাগতদের নিয়ে মাদক সেবনকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন।

ঘটনাটি ঘটে উপজেলার হাজিপুর ইউনিয়নের হাজি আবদুর রহমানের বাড়িতে।

মোহাম্মদ আবু তাহের অভিযোগ করেন, দীর্ঘদিনের সম্পত্তিগত বিরোধের জেরে গত ২২ জুন রাতে তার আবুল বাশার ও তার স্ত্রী হরানী, ছেলে জিদান বসত বাড়িতে হামলা চালিয়ে তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর করে। এ সময় বাড়িঘর ভাঙচুর সহ নগদ টাকা নিয়ে যায় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন।

অভিযোগকারী আরও বলেন, জিদান সবসময় আবু তাহের এর বসত ঘরের সামনে একটি পরিত্যক্ত ঘর থাকায় সে প্রতিনিয়ত এখানে বহিরাগত লোক নিয়ে এসে মাদক সেবন করতো। এই বিরুদ্ধে প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত হয়ে হামলা করেন। এতে আবু তাহের সহ আরো দুইজন আহত হন এবং পরে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

এ ঘটনায় মোহাম্মদ আবু তাহের বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর